লেখা শেষ — এবার দেখা, ফন্ট মেলানো আর ছাপার ফাইল download করা। সবই এক জায়গায়।
1কাজ শেষে “প্রিভিউ” চেপে পুরো দলিলটা পাতায় পাতায় দেখে নিন — পূর্ববর্তী/পরবর্তী দিয়ে পাতা বদলান।

2প্রিভিউ খোলেই “বিজয়”-এ — রেজিস্ট্রি অফিসের চেনা ছাঁদে (SutonnyMJ), যা দেখছেন ছাপাও হুবহু তা-ই হবে।বানান মেলাতে বা লেখা খুঁজতে/কপি করতে “ইউনিকোড”-এ যান — বিজয়ের লেখা খোঁজা বা কপি করা যায় না। কাজ শেষে বিজয়ে ফিরে আসুন।

3ফর্মের নিচের দিকে ধাপ ৬-এ “সম্পন্ন ও সেভ করুন” চাপলে দলিলটি শেষ হিসেবে চিহ্নিত হয়ে শুধু-দেখার প্রিভিউয়ে নিয়ে যাবে।এক্সপোর্টের জন্য এটি বাধ্যতামূলক নয় — খসড়া অবস্থাতেও এক্সপোর্ট করা যায়। ফাইলটি নিজের রেজিস্ট্রি খাতার নম্বরের সাথে মেলাতে টুলবারে “আপনার ক্রমিক নং” ঘরে টাইপ করুন।

4“এক্সপোর্ট” চাপলে খরচ দেখিয়ে অনুমতি চাওয়া হবে — রাজি হলে একটি ZIP ফাইলে চারটি ফাইল (দলিল ও নোটিশ, PDF ও Word) download হবে।অফিসারকে দেখানোর জন্য শুধু সাদা কাগজে ছাপার প্রুফ কপি (একটি PDF) চাইলে একই বাক্স থেকে “প্রুফ কপি” বেছে নিন — বাড়তি খরচ নেই।

5ZIP ফাইলে ডান-ক্লিক করে “Extract All…” চাপুন, তারপর “Extract” — ভেতরের চারটি ফাইল বেরিয়ে আসবে।Windows-এ বাড়তি কোনো software লাগে না। পুরোনো কম্পিউটারে ZIP না খুললে WinRAR install করে নিতে পারেন — ডাউনলোড শেষের বাক্সেই লিংক আছে। ছাপার জন্য PDF ফাইলটি ব্যবহার করুন; হাতে ছোট ভুল বা টাইপো ঠিক করতে হলে আবার এক্সপোর্ট না করে Word ফাইলটি সরাসরি সম্পাদনা করে নিন — তাতে বাড়তি ক্রেডিট লাগবে না। ডাউনলোড শেষের বাক্সের নিচে “জানান” লিংক থেকে দলিলে কোনো ভুল চোখে পড়লে রিপোর্টও করা যায়।
