এই ধাপে লেখা হয় জমিটি কীভাবে দাতার হাতে এল — মালিকানার ধারা। আইনি ভাষার তৈরি বাক্য এক চাপে বসানো যায়।
1এ্যাটর্নি (আম-মোক্তার) না থাকলে ৫ ও ৬ নম্বর ঘর “প্রযোজ্য নহে” রেখে দিন।দলিলটি আম-মোক্তারের মাধ্যমে সম্পাদিত হলে উপরের টিকটি চালু করুন — তাহলে আম-মোক্তারের পূর্ণ বিবরণ ও পাওয়ার দলিলের তথ্য নেওয়ার ঘর খুলবে।

2নিচের বড় ঘরে মালিকানার গল্প লিখুন — “+ উত্তরাধিকার”, “+ ভোগদখল” বোতামে চাপলে আইনি বাক্য আপনা-আপনি বসে।এখানে যা লিখবেন, তা-ই ছাপা দলিলের ৭ নম্বর দফায় যাবে।

3গ্রহীতা বা দাতা নাবালক/নাবালিকা হলে ধাপ ২-এ টিক দিলেই এখানে অভিভাবকের তথ্য চাওয়া হয়।অভিভাবকের তথ্য ছাড়া দলিল “সম্পন্ন” করা যায় না — নাবালক নিজে হলফনামায় স্বাক্ষর করতে পারে না।

4সবশেষে গ্রহীতার সম্পর্ক লিখুন — যেমন: পুত্র, কন্যা, স্ত্রী।
