গ্রহীতা ও দাতার তথ্য হাতে লেখা যায়, আবার NID কার্ডের ছবি দিয়ে আপনা-আপনিও বসানো যায়। দুটোই এই ধাপে।
1ধাপ ২-এ দলিলের দুই পক্ষ: আগে গ্রহীতা, তারপর দাতা — ছাপা দলিলের ক্রমেই।

2নতুন পক্ষ যোগ করতে “গ্রহীতা যোগ করুন” বা “দাতা যোগ করুন” বোতামে চাপ দিন।যত জন গ্রহীতা বা দাতা, তত বার যোগ করুন — প্রত্যেকের জন্য আলাদা ঘর। দ্বিতীয় জনের বেলায় আগের কারো সাথে সম্পর্ক (ভাই/বোন, পুত্র/কন্যা, স্বামী/স্ত্রী) জিজ্ঞেস করা হয় — বাছলে পিতার নাম, ঠিকানার মতো মিল থাকা তথ্য নিজে থেকেই বসে যায়।

3“NID স্ক্যান” চাপুন, কার্ডের সামনের ছবিটি দিন — নাম-ঠিকানা আপনা-আপনি বসে যাবে।যে তথ্য নিশ্চিতভাবে পড়া যায়নি, তা হলুদ বার্তায় দেখানো হয় — কার্ডের সাথে মিলিয়ে নিন। জন্ম তারিখ সবসময় নিজে লিখতে হয়।
