দলিলের মূল তথ্য — অফিস, জেলা, থানা, মৌজা, মূল্য। যে তথ্য সব দলিলে একই থাকে, তা একবার লিখে “সব দলিলে” টিক দিয়ে রাখুন।
1ধাপ ১-এ দলিলের মূল তথ্য: রেজিস্ট্রি অফিস, জেলা, থানা, মৌজা, মূল্য।

2রেজিস্ট্রি অফিসের নাম লিখুন — যেমনটি ছাপা দলিলে যাবে।

3জেলার পাশে “সব দলিলে” টিক দিন — এই তথ্য পরের সব দলিলে আপনা-আপনি বসবে।রেজিস্ট্রি অফিস, জেলা, থানা, ইউনিয়ন — চারটি ঘরেই এই টিক আছে। মৌজা আর জে.এল নং-এর টিক নেই, কারণ দলিলভেদে বদলায়।

4মূল্য কথায় ঘরে টাইপ করা যায় না — মোট মূল্য লিখলে আপনা-আপনি বাংলায় বসে যায়।
